ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা


এম এ আলিম রিপনঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৯ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ও যথাযথ মর্যাদায় উৎযাপন লক্ষ্যে সুজানগরে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন । 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শাহীনুজ্জামান শাহীন। 

সভায় সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.