সুজানগরে গলায় ফাঁস নিয়ে ৯৫ বছরের বৃদ্ধার আত্মহত্যা
এম এ আলিম রিপনঃ সুজানগরে গলায় ফাঁস নিয়ে মোছাঃ সুরেতা বেওয়া (৯৫) বছর বয়স্ক এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) ভোররাত ৫টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের হাটখালী গ্রামে। সে উক্ত গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী। জানা যায় এ দিন সবার অজান্তে ঘর থেকে বের হয়ে গলায় রশি লাগিয়ে বাড়ির সামনে আম গাছের সাথে পেচিয়ে সে আত্মহত্যা করে।
হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান বৃদ্ধা ঐ মহিলাটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। হয়তো অসুখের যন্ত্রনা সইতে না পেরে সে এ ঘটনাটি ঘটাতে পারে।
অপরদিকে স্থানীয় এলাকাবাসী জানায় আত্মহত্যাকারী ঐ নারীর ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। কিন্তু পরিবারের সবাই দরিদ্র হওয়ায় মায়ের চিকিৎসা হয়ত ঠিকমত করাতে না পারায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে। সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।




No comments