আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ পর্বের খেলার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগরে মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কাশেম স্মৃতি সংঘের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে শুরু হওয়া উক্ত ফুটবল টুর্নামেন্টের শেষ পর্বের খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রয়াত আবুল কাশেমের পুত্র শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে বৃহস্পতিবারের এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সুজানগর উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আওয়ামীল নেতা আব্দুল আওয়াল খান, আব্দুর রশিদ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজে ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূর করে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই সমাজে একে অপরের সাথে সম্প্রীতি সৃষ্টি হবে।
সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজ অগ্রণী ভুমিকা পালন করতে পারবে। উল্লেখ্য সফল রাজনীতিক সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম ২০১৬ সালের পহেলা অক্টোবর পৌরসভার চরসুজানগর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি জিবীত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।






No comments