ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনার ঝুঁকি নিয়েই জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছে সুজানগর পৌরসভা


এম এ আলিম রিপনঃ মহামারী করোনার কারণে বেশির ভাগ সরকারী অফিসগুলো বন্ধ রয়েছে। সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তারাও রয়েছেন অঘোষিত হোম কোয়ারেন্টাইনে।কিন্তু এর মধ্যেও পৌরবাসীর  শতভাগ সেবা প্রদান নিশ্চিত করতে নিত্যদিন কাজ করে চলেছেন পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, কাউন্সিলগন, সচিব সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। 

জানাযায় এই দূর্যোগ কালীন মুহুর্তে ঝুঁকি নিয়ে দুঃস্থ, অসহায়, দিনমজুর ও উপকার ভোগীদের তালিকা করে মন্ত্রনালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সকল প্রকার দাপ্তরিক কার্য রির্পোট রির্টান প্রেরণ, জরুরী ত্রাণ কার্যক্রম, জিআর, বিশেষ ভিজিএফ চাল উত্তোলন, গুদামজাতকরণ, পৌরসভার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, প্রবাসীদের তালিকা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাইকিং, জনগনকে সচেতন করা, পৌর শহরকে পরিষ্কার পরিছন্ন রাখা সহ সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন করছে পৌরসভা কর্তৃপক্ষ। 

এছাড়া  ঝুঁকির মাঝেও পৌরসভার স্বাস্থ্য শাখা থেকে শিশুদের টিকাদান সেবা প্রদান করে  পেশাগত দায়িত্ব পালন করছেন পৌর স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।
 
সুজানগর পৌর সচিব গোলাম নবী জানান, সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, কাউন্সিলগণ সহ আমরা এই করোনা ভাইরাসের মধ্যে নিত্যদিন অফিস করে জনগনের দ্বারে দ্বারে সেবা প্রদান করে যাচ্ছি। 

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব বলেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারের বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তা, কর্মচারী ছুটি ভোগ করছেন। কিন্তু কোন প্রকার ছুটি ভোগ না করেই করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে জনগনের সব ধরনের সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

No comments

Powered by Blogger.