ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ভাঁয়নার অসহায় মানুষদের মাঝে হাসান জাফির তুহিনের ত্রাণ সহায়তা


নিজস্ব প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায়  অসহায় অবস্থায়  রয়েছে এমন সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও সুজানগরের কৃতি সন্তান হাসান জাফির তুহিনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা  হয়েছে।  

সোমবার উক্ত এলাকার অসহায় মানুষদের মাঝে তার পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ও সুজানগর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ বিশ্বাস। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে সুজানগর উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ও সুজানগর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন  পাবনা-২ আসনের অসহায় মানুষদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ও সুজানগরের কৃতি সন্তান হাসান জাফির তুহিনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.