ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

নিজ উদ্যোগে সুজানগর পৌরসভার হাজারো পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন

এম এ আলিম রিপনঃ করোনায় কর্মহীন অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের ব্যক্তিগত উদ্যোগে সুজানগর পৌরসভার ৯টি ওয়ার্ডের হাজারো  অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (১১ মে) সুজানগর পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মাধ্যমে করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে খাদ্য  সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা,জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ’লীগ নেতা বিল্টু, আব্দুল আলিম যতিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন  করোনা ভাইরাসের  সংক্রমণ থেকে বাঁচতে  মানুষ এখন বাইরে  আসছেন না। এতে  দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে  এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার  নৈতিক দায়িত্ব। তাই সরকারের পাশাপাশি আমার নিজ উদ্যোগে এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।  

এ সময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে  জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এবং সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
 
এ ব্যাপারে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির এই দূর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি  সমাজের বিত্তবান সকলকে অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান। উল্লেখ্য এর আগেও নিজ উদ্যোগে সুজানগর পৌরসভা সহ উপজেলার কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে । ঠিক সেই মুহূর্তে  উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ
 মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগরের সর্বস্তরের জনগন।

No comments

Powered by Blogger.