সুজানগরে ট্রাক ডাকাতি মামলার প্রধান আসামি আগুন বাচ্চু আটক
এম এ আলিম রিপনঃ সুজানগরে ট্রাক ডাকাতি মামলার প্রধান আসামি বাচ্চু উরফে আগুন বাচ্চুকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান হোসেনের ছেলে।
সুজানগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম জানান বাচ্চু ওরফে আগুন বাচ্চুর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এবং তাকে আটকের পর ডাকাতির মূল রহস্য উদঘাটন করতে পুলিশ সক্ষম হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত ৩ মে সুজানগর চিনাখড়া রোডের খয়রান ব্রীজ এলাকায় ব্যারিকেড দিয়ে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ট্রাকের গ্লাস ভাংচুর করা সহ ট্রাকে থাকা সুজানগর পৌর এলাকার মসজিদপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী শরিফুল ইসলামকে মারপিট করে তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে উক্ত শরিফুল, ট্রাক ড্রাইভার সোহেল রানা, নিরব, আশিক সূর্য ও সজিব সহ অন্তত ৭ জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদেরকে সুজানগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী শরিফুল্লাহ শরিফ কয়েকজনকে আসামী করে গত সোমবার সুজানগর থানায় একটি মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে জানাযায় গত শনিবার ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৫৯ নম্বর ট্রাকে মৎস্য ব্যবসায়ী শরিফুল মাছের পোনা ঢাকার গাজীপুর আওয়ামীলীগের সভাপতি কামাল সিকদারের নিকট বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা নিয়ে রবিবার নিজ বাড়ী সুজানগর ফিরছিলেন।
এ সময় এদিন রাত ১০টার দিকে চিনাখড়া-সুজানগর রাস্তার খয়রান ব্রীজের নিকট আসলে একটি ব্যারিকেড দেখে তারা করোনায় লকডাউনের জন্য এ ব্যারিকেড দেওয়া হয়েছে ভেবে গাড়ি থেকে নেমে বাঁশের ব্যারিকেডটি সরাতে গেলে পাশেই অবস্থান করা ডাকাতরা অতর্কিত তাদের উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে উক্ত টাকা সহ ড্রাইভারের কাছে থাকা আরো নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোনগুলো নিয়ে নেয়।




No comments