ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের নন-এমপিও শিক্ষকদের সহায়তা প্রদান


এম এ আলিম রিপনঃ সুজানগরের নন-এমপিও ভুক্ত ৫৫ জন শিক্ষককে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন শিক্ষকদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। 

জানাযায় দীর্ঘদিন এমপিও ভুক্ত না হওয়ায় এ সব  কলেজ ও স্কুলের  শিক্ষকেরা  এমনিতেই চরম সংকটের মধ্যে দিন অতিবাহিত করছিলেন। এই সময়ে  করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ায়  কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনীও বন্ধ রয়েছে। ফলে  এই শিক্ষকদের আয়ের সকল পথই রুদ্ধ হয়ে পড়েছে। 

এই অবস্থায় এসব শিক্ষকেরা পরিবার পরিজন নিয়ে  মানবেতর জীবন যাপন করছিলেন। সুজানগর উপজেলা প্রশাসন  নন-এমপিও শিক্ষকদের দূর্দশার কথা পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদকে জানালে তিনি এ সকল শিক্ষকদের জন্য খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। 

খাদ্য সহায়তা প্রদানকালে সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী  প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সুত্রে জানাযায় পর্যায়ক্রমে সুজানগর উপজেলার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদেরও এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

No comments

Powered by Blogger.