ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান


এম এ আলিম রিপনঃ  সুজানগর উপজেলায় পরিচালন বাজেটের আওতায় ৫০শতাংশ  ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কৃষকদের মাঝে এ কম্বাইন হারভেস্টার মেশিন প্রদানের উদ্বোধন করেন। এ সময়  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুজানগর উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার বলেন, এ বছর সুজানগর উপজেলায় ৪হাজার ১শ ৫০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। 

তারই অংশ হিসেবে কৃষকদের মাঝে এই মেশিন বিতরণ করা হলো। যাতে প্রধানমন্ত্রী নির্দেশনানুয়ায়ী করোনা পরবর্তী সময়ে কৃষকদের খাদ্য সংকট দেখা না দেয়। এই কম্বাইন হারভেস্টার দিয়ে কম খরচে কৃষকরা ধান কাটতে পারবে। উল্লেখ্য এর আগে সম্প্রতি আরো একটি  কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে প্রদান করা হয়। 

No comments

Powered by Blogger.