পোড়াডাঙ্গায় আশা’র উদ্যোগে ২দিন ব্যাপী শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের প্রাথমিক শিক্ষা শক্তিশালিকরণ প্রশিক্ষণ কর্মশালা
মোঃ আনিসুর রহমানঃ পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে গত ২৪ ও ২৫ এপ্রিল/১৯ তারিখে ২ দিন ব্যাপী শিক্ষা সেবিকাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠনে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা-পাবনা জেলার সুজানগর অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক সেখ মোঃ আলি জিন্নাহ । তিনি জানান আশা মাইক্রোক্রেডিট ও মাইক্রোফিন্যান্স এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সেবা, সদস্যদের চিকিৎসায় আর্থিক সহায়তা, স্যানিটেশন সেবা, রেমিটেন্স সেবা, বীনা মুল্যে শীতবস্ত্র বিতরণ সহ নানা সমাজ সেবামুলক কর্যক্রম করে থাকে।
আশা প্রায় ২৯৫০০০ সুবিধাবঞ্চিত কোমলতি শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান, প্রায় ৭০ লক্ষ সদস্যর কাছে স্বাস্থ্য স্বচেতনতা মুলক শিক্ষা প্রচারনা, ৭০০০০ দরিদ্র সদস্যদের ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করছে। সদস্যদের অবসর ভাতা, শেষকৃত্য অনুদান, দুর্ঘটনায় বিকলাঙ্গ/কর্মক্ষম হলে অবশিষ্ট ঋন মওকুফ সহ নানা সমাজ সেবামুলক পদক্ষেপ গ্রহন করেছে। তিনি আরও বলেন আশা ২০১৯ সালে ৩১ হাজার কোটি টাকা ঋন বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং চলতি বছরেও ৬৯ কোটি টাকা সামাজিক উন্নয়ন খাতে ব্যায় করার বজেট ঘোষণা করা হয়েছে। স্বল্প সুদে ১১৫ কোটি টাকা ঋন বিতরণের মাধ্যমে ১ লক্ষ ৩২ হাজার পরিবারকে অফসেট টয়লেট স্থাপনে সহযোগিতা করা হয়েছে। আশা বিশ্ববিদ্যালয় হতে মেধাবী ও অ-স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ২০ কোটি টাকা শিক্ষা বৃত্তি ও ওয়েভার প্রদান করেছে। তিনি আরও বলেন এ ধরণের সমাজসেবামূলক কাজ করার ক্ষেত্র ও সুযোগ সৃষ্টির জন্য আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব শফিকুল হক চৌধুরীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মীর সোহরাব রোস্তম, তিনি আশার এ ধরণের কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং তিনি এ ধরণের কর্মসূচীকে সার্বিক সহায়তা করার ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আশা পোড়াডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান ।




No comments