সুজানগরে শিক্ষকদের মানববন্ধন
সুজানগর প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ১০% অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর জন্য কর্তনের আদেশের প্রতিবাদে সুজানগরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার উদ্যোগে ববৃহস্পতিবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলী,সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শিক্ষক সমিতির নেতা আনোয়ারুল হক, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আব্দুল মতিন, আব্দুল মান্নান, জামিলুর রহমান লিটন, আখতারুজ্জামান জর্জ, আজিজুর রহমান, সিদ্দিকুর রহমান, আব্দুল কুদ্দুস, শরিফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।




No comments