ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর KPL (কাঁচারীপাড়া প্রিমিয়ার লীগ) ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী

এম এ আলিম রিপন নিজস্ব প্রতিবেদক সুজানগরঃ সুজানগরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুক্রবার এ প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাইদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সাইফুল্লাহ ফুল, ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, কাঁচারীপাড়া ক্লাবের যুগ্ন সম্পাদক আনিছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান জন, জায়দুল হক জনি প্রমুখ।

এ সময় ক্লাবের প্রচার সম্পাদক শাহীন হাসান, সহ প্রচার সম্পাদক রাকিবুল হাসান জাদু, দপ্তর সম্পাদক ফিরোজ রানা, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আলম, অর্থ সম্পাদক রাজু আহমেদ, সহ অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন মিন্টু, ক্রিড়া বিষয়ক সম্পাদক  জাকির হোসেন হিমেল, সহ ক্রীড়া সম্পাদক চন্দন কুমার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহহমুদুল হাসান সজিব, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব হাসান সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল হাসান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ.সমাজ কল্যান সম্পাদক রাশেদুল হাসান আশিক, গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হিরা, সদস্য জাহিদ হাসান পটু, ইমরান হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন বাবু ও মীকাত।

লীগের সেরা খেলোয়ার নির্বাচিত হন অভি।  অনুষ্ঠানে কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি এম এ আলিম রিপন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান কাঁচারীপাড়া ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রেখে তাদেরকে ক্রীড়ামুখী করার জন্যই এ ধরণের উদ্যোগ গ্রহনকরেছিল এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।  প্রিমিয়ার এ ক্রিকেট লীগের স্পন্সর হিসাবে ছিল LOTO, OPPO, Patient Care Pharmacy, BOSS Fashion ও Mintu Construction.

No comments

Powered by Blogger.