ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

শিক্ষকদের আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন

এম এ আলিম রিপনঃ প্রতিটি শিক্ষককে  তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিক ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানালেন সুজানগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আরো জানান শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, আর তাই নিজ নিজ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানের মাধ্যমে এ দেশের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে শিক্ষকদের। 

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন বিনা প্রয়োজনে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে আপনারা উপজেলা শিক্ষা অফিসে এসে সময় নষ্ট না করে বিদ্যালয়ের যে কোন সমস্যা বিদ্যালয়ে অবস্থান করেই সমাধান করবেন, প্রয়োজনে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার বিদ্যালয়ে গিয়েই সমস্যাগুলোর সমাধান করতে ভূমিকা রাখবেন। শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক পরীক্ষায় উপজেলার  নির্দিষ্ট কয়েকটি বিদ্যালয় অনিয়ম করে  প্রতিবছর ভাল ফলাফল করে বলে যে অভিযোগ রয়েছে এই সকল অভিযোগের বৃত্ত থেকে শিক্ষকদের বেড়িয়ে আসতে হবে। কারণ  অনিয়ম করে যোগ্য শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে দুর্বল শিক্ষার্থীদের নম্বর বেশি পাইয়ে দিয়ে নির্দিষ্ট একটি বিদ্যালয়ের সুনাম বজায় রাখতে গিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ অন্য সকল বিদ্যালয়ের  যোগ্য শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে আপনারা বাধাগ্রস্থ করছেন।আর এর ফলে  একজন যোগ্য শিক্ষার্থী হতাগ্রস্থ হচ্ছে। যা কোন শিক্ষকদের কাছ থেকে কাম্য হতে পারেনা।তাই উপজেলার সকল শিক্ষককে নিজের সন্তানের মত করে ছাত্র-ছাত্রীদেরকে গড়ে তোলার আহবান জানান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে ও সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন খান বাবুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ চন্দ্র সরকার, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এ সামছুল আলম, সুজানগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, চরভবানীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী, শ্যামসুন্দরপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, ভবানীপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চর-সুজানগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভিন, চলনা চরপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রোখসানা আখতার, সাহাপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন পারভিন, সহকারী শিক্ষকদের মধ্যে শরিফুল ইসলাম মামুন, এসএম ফয়জুল্লাহ, ফেরদৌসী সুলতানা লিজা, ওয়াহিদ্দুজ্জামান আলাল, সুদেব কুমার বিশ্বাস, রাহাত হোসাইন, মনোয়ার হোসেন, খাজা মইনুদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.