ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ধর্ষণ মামলায় আটককৃত ধর্ষক অনিক হাসান জয়কে কারাগারে স্থানান্তর


পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের  ঘটনায় জড়িত কলেজ ছাত্র অনিক হাসান জয়কে (১৯) আটক করেছে থানা পুলিশ। জয় সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং দুলাই কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে (২৪ এপ্রিল ২০১৯) রাতে বাদী হয়ে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আমিনপুর থানা ও পরিবার সূত্রে  জানা যায়, কলেজছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মোবাইল মেরামত করতে পারে। এ কারণে একই গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী অনিকের কাছে একদিন মোবাইল মেরামত করিয়ে গান তুলে নেয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মোবাইলে নতুন গান তুলে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে অনিক ধর্ষণ করে ।

এ ঘটনা আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় প্রভাবশালীরা।

পরে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই স্কুলছাত্রী ও তার মা আমিনপুর থানায় গিয়ে ঘটনা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষা শেষে অনিক হাসান জয়কে আটক করে।

আমিনপুর থানার অফিসার  ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি  মামলা হয়েছে, যার নং ৩৭। আজ বৃহস্পতিবার দুপুরে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে স্থানান্তর করা হবে।

এর আগে আমিনপুর থানায় গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে দুই বখাটে। ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ধর্ষককে  র‌্যাবের সহায়তায় থানার অফিসার ইনচার্জ  মমিনুল ইসলাম তাদেরকে আটক করে।

এই দুটি ধর্ষনের ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার করায় থানার কর্মকর্তাদের প্রতি গ্রামবাসীর আস্থা অর্জন হয়েছে, এতে গ্রামের মানুষ স্বস্তিতে রয়েছে বলে জানান গ্রামের সাধারণ জনগণ।

No comments

Powered by Blogger.