ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাগরকান্দিতে নেতাকর্মীদের সাথে মেয়র আব্দুল ওহাবের মতবিনিময়


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। 

রবিবার (১ ডিসেম্বর) সাগরকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য  প্রদানকালে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব উপস্থিত সকল দলীয় নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে যাবার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় সুজানগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী,  উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দারোগ আলী মাষ্টার, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল কাদের আজম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.