সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
এম এ আলিম রিপনঃ সুজানগর-নাজিরগঞ্জ সড়কের মালিফা নামক স্থানে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মানিকহাট ইউনিয়নের জুনারামচন্দ্রপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মুন্নাফ হোসেন(৬০) ও একই গ্রামের রওশন আলীর ছেলে রবিউল(২৫) ।
সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান, শুক্রবার(২১ ফেব্রয়ারী) দুপুর ২টার দিকে নাজিরগঞ্জ থেকে আসা একটি বালু ভর্তি ড্রামট্রাকের সাথে মালিফা নামক স্থানে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা মুন্নাফ হোসেন ও রবিউল ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।




No comments