ভাষা শহীদদের প্রতি সুজানগর পৌরসভার শ্রদ্ধা নিবেদন
এম এ আলিম রিপনঃ একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুজানগর পৌরসভা ।শুক্রবার(২১ ফেব্রয়ারী) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুজানগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব ছাড়াও এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব গোলাম নবী, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, কর্মকর্তা বাবুল আক্তার, হেদায়েতুল হক, হাসান উদ্দিন,জগনাথ সাহা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




No comments