সুজানগরে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের একটি জলা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন উক্ত জলাতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান এখন পর্যন্ত প্রায় ১৫ বছর বয়সী ঐ তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে পুলিশের প্রাথমিক ধারণা গত ২ থেকে ৩ দিন আগে তরুণীকে ধর্ষণের পর অথবা অন্য কোথাও তাকে হত্যা করার পর মরদেহটি হাসামপুর ব্রীজ সংলগ্ন জলাতে ফেলে যেতে পারে কেউ।




No comments