ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ত্রাণ বিতরণ


এম এ আলিম রিপনঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএম/ই কৃষি শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের  উদ্যোগে  করোনায় কর্মহীন  দরিদ্র ১৬১ জন সদস্যদের মাঝে  খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ মে) এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক। 

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী, ব্যাংক কর্মকর্তা জালাল উদ্দিন ও  শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বিতরণকালে সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসাবে সুজানগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের  পক্ষ থেকেও স্থানীয় অসহায় ১৬১ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 

No comments

Powered by Blogger.