মানিকহাটের অসহায় মানুষদের মাঝে সাবেক ভাইস চেয়ারম্যান শফির খাদ্য সহায়তা প্রদান
এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল ইসলাম শফির ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পল্লীকবি জসীমউদ্দীনের এই কবিতাটি বুকে ধারণ করে নিজ স্বার্থ বিলিয়ে আজ পরম সুখী সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল ইসলাম শফি।
তাইতো রাত দিন ইউনিয়নের করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে নিজ উদ্যোগে বিতরণ করে চলেছেন খাদ্য সামগ্রী। এরই ধারাবাহিকতায় শনিবার ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব।
এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল ইসলাম শফি, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চাঁদু প্রাং, রাকিব আল কুদ্দুস রিকু, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ ও উপজেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় শফিউল ইসলাম শফি বলেন ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটুকু পেরেছি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।
অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব বলেও জানান তিনি।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে । ঠিক সেই মুহূর্তে শফিউল ইসলাম অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের জনগন।




No comments