ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাগরকান্দির কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের করোনায় কর্মহীন শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

স্থানীয় এলাকার বিত্তবান ব্যক্তিদের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার  অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । 

এ সময় সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের  সদস্য  গোলাম রসুল বকুল, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম রাসেল, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.