ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনায় অসহায় ৩০০ পরিবার পেলো সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি তমালের খাদ্য সহায়তা


এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার  আহ্বানে সাড়া দিয়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনায় উপার্জন না থাকায়  অসহায় অবস্থায় রয়েছে এমন চরতারাপুর ইউনিয়নের শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমালের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার অসহায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন । 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সহ সভাপতি রবিন হাসান সম্রাট, শেখ সালাম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান শাওন, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা শামীম হোসেন, তারিকুল ইসলাম, কুতুব আলী, সোহেল, অপু বিশ্বাস, আলহাজ, ফজলে রাব্বী, আহমেদ কাজী, রাসেল বিশ্বাস, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে জাহিদুল ইসলাম তমাল বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি এবং  যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব বলেও জানান তিনি।  

প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে ঠিক সেই মুহূর্তে তমাল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি দূর্যোগকালীন এ সময়ে অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবান মানুষদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.