সুজানগরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মোঃ শরিফুল ইসলামঃ সুজানগরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত উক্ত মেলার বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, কাজেম উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়মীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরাপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ। পরে মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।




No comments