সুজানগরে ভিজিডি চাউল বিতরণের উদ্বোধন
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিজিডি কার্ডধারী অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার স্থানীয় মানিকহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিজিডি কার্ডধারী অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । এ সময় মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আশিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়াল সহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সর্বমোট ২৬৮ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে বিনামূল্যে ভিজিডির এ চাউল বিতরণ করা হবে বলে মানিকহাট ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায় ।




No comments