ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ১০ম শ্রেণীর ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ, আটক-১


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার অর্ন্তগত ও আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার মাতা আমিনপুর থানায় মামলা করলে বুধবার সন্ধ্যায় অনিক হাসান জয়(২০) নামক এক কলেজ ছাত্রকে আটক করে আমিনপুর থানা পুলিশ। আটককৃত জয় স্থানীয় বোয়ালিয়া গ্রামের মমিন হোসেন পুত্র ও দুলাই সরকারী ডাঃজহুরুল কামাল ডিগ্রী কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র। থানায় মামলা সুত্রে জানাযায় গত মঙ্গলবার দুপুর ১টার দিকে মোবাইলে গান লোড করে দেবার কথা বলে উক্ত স্কুলছাত্রীকে জয়ের নিজ ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে উক্ত জয়। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই জয় পালিয়ে যায়। এরপর আমিনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার অভিযুক্ত জয়কে আটক করে।  আমিনপুর থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে জয়।

No comments

Powered by Blogger.