ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের ভিটবিলায় মাঠ দিবস পালিত


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলায় মাঠ দিবস পালিত হয়েছে।২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত এবং সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত  আউশ প্রদর্শনীর এ মাঠ দিবসের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির । 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মনিরুল ইসলাম তরুণ, উপজেলা পরিষদের সাবক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আ’লীগ নেতা হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউনিয়নের চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, স্থানীয়কৃষকদের মধ্যে বাকী বিল্লাহ ও আবুল কালাম আজাদ প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সুজানগর পৌর আওয়ামীলীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন ও  উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম।

No comments

Powered by Blogger.