সুজানগরে দরিদ্র ভ্যান চালককের আত্মহত্যা
সুজানগর প্রতিনিধিঃ মঙ্গলবার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের হোসেন আলী নামে এক দরিদ্র ভ্যান চালক আত্মহত্যা করেছে। স্থানীয় এলাকাবাসী জানায় তাঁতিবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের হোসেন সর্দার এনজিও থেকে ঋন নিয়ে গত এক সপ্তাহ আগে একটি অটোভ্যান গাড়ি ক্রয় করে।
গত ১৪জুলাই সকালে হোসেনের ছেলে আলা হোসেন ভ্যান নিয়ে সুজানগর পৌর বাজারে আসলে এক ছিনতাইকারী চিনাখড়া যাবার কথা বলে তার গাড়ীতে উঠে মাঝপথ থেকে গাড়ীটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ভ্যান চালকের ছেলে আলা ঐ ছিনতাইকারীকে চিনতে পারায় পরে ছিনতাইকারীর কাছে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ভ্যানটি ফেরত পাবার জন্য গেলেও তা ফেরত না পাওয়ায় রাগে ক্ষোভে মঙ্গলবার গ্যাস ট্যাবলেট খায়।
পরে পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত হোসেনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অবস্থার আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টায় হোসেনের মৃত্যু হয়।
হোসেন তাঁতিবন্দ ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সেলাই সরদারের ছেলে। সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় সুজানগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




No comments