সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
এমএ আলিম রিপনঃ “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান,সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো,কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল,সম্মানিত সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, মৎস্য চাষী মাহবুব হোসেন মিঠু প্রমুখ।
এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম। অনুষ্ঠানে শতাধিক মৎস্য চাষী ও মৎস্যজীবি সদস্যগন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন অতিথিবৃন্দ।




No comments