সুজানগরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বিরোধী আলোচনা সভা
এমএ আলিম রিপনঃ সুজানগর উপজেলার বোনকোলা স্কুল এন্ড কলেজে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচার বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম,অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্বাস আলী মল্লিক ও অধ্যক্ষ নুরুল হুদা প্রমুখ।
এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম।




No comments