ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর উপজেলার শীর্ষে এন এ কলেজ


এমএ আলিম রিপনঃ এবারে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সুজানগর উপজেলার সকল সরকারি ও বেসরকারী কলেজগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ।

উপজেলার দুলাইতে অবস্থিত সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রি অনার্স কলেজ সহ উপজেলার অন্যান্য কলেজগুলোর ফলাফল  বিশ্লেষণ করে দেখা যায় সরকারী কলেজকে পিছনে ফেলে  সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায়  ৬টি এ প্লাস সহ ৯১ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী  উত্তীর্ণ হয়ে  উপজেলার শীর্ষ স্থান দখল করে। 

এরপর বোনকোলা স্কুল এন্ড কলেজ থেকে ৮৪ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ করে ২য় স্থান এবং সুজানগর মহিলা ডিগ্রি কলেজ থেকে ৮১ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাশ করে উপজেলার সকল কলেজগুলোর মধ্যে ৩য় স্থান দখল করে। 

ভাল ফলাফল করে সুজানগর উপজেলার শীর্ষস্থান দখল করায় নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন কলেজ পরিচালনা কমিটির সকল সদস্য ও সকল শিক্ষকমন্ডলীর পরিশ্রম এবং  শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ভাল এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এবং আগামীতেও যেন ফলাফলের এই ধারাবাহিকতা বজায় থাকে এর জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন অধ্যক্ষ আলমগীর হোসেন।

No comments

Powered by Blogger.