রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় এবং অত্র প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. এস. এম আমিনুল ইসলাম এবং সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




No comments