শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে সুজানগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম এ আলিম রিপনঃ অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে দিয়ে নানান আয়োজনে সুজানগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আয়োজনগুলোর মধ্যে ছিল সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা । এ উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ স্থানীয় যুবলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় শত শত দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে স্থানীয় এন কলেজ মাঠ থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি সুজানগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুজানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ।
আলোচনা সভায় যুবলীগ নেতা হারেজ উদ্দিন, আব্দুর রহিম, সাচ্চু, রাজু রায়, ইউনিয়ন যুবলীগ নেতা আলাল খলিফা, মিজানুর রহমান রুবেল, শাহীন আক্তার, হারুনর রশিদ বাদশা, সামছুর রহমান, শাহিন সরদার, মিন্টু, শাহজাহান আলী, বকুল, রিপন, ফজুলল হক, এস এম মোস্তফা আহমেদ, আব্দুল বারেক, মজনু, মোতালেব সরকার সহ সুজানগর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহন করেন।
শেষে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুজানগর দলীয় কার্যালয়ে কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।






No comments