আহম্মদপুরের দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউনিয়নের অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য এস এম শওকত, সাবেক ছাত্রলীগ নেতা বারেক এফ রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু সহ উক্ত ইউনিয়নেরঅন্তর্গত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments