ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

বোয়ালিয়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

পরে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য এস এম শওকত, সাবেক ছাত্রলীগ নেতা বারেক এফ রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু, স্থানীয় আওয়ামীলীগ নেতা রওশন আলী, জাহাঙ্গীর হোসেন ও ছাত্রলীগ নেতা তারেক আজিজ প্রমুখ।

No comments

Powered by Blogger.