ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌরসভা পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভা পরিদর্শন করেছেন ড. মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার রাজশাহী বিভাগ। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোখলেছুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ উপস্থিত ছিলেন। এর আগে  সুজানগর পৌর কার্যালয়ে উপস্থিত হলে পৌরসভার পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার রাজশাহী বিভাগ কে ফুলেল শুভেচ্ছা জানান সুজানগর পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব। 

পরে পৌরসভার কর্মকর্তা ও পৌর কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার রাজশাহী বিভাগ। 

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সাহেবুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাবিবুল্লাহ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

শেষে তিনি পৌর শহরের স্থানীয়  কাঁচাবাজার সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এবং পৌরসভার কার্যক্রমের সন্তুষ্ট প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.