ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের বালুমহাল বিষয়ে তদন্তকার্য পরিচালনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ও নাজিরগঞ্জ ইউনিয়নের নতুন বালুমহাল ঘোষণার প্রস্তাব সংক্রান্ত বিষয়ে তদন্তকার্য পরিচালনা করা সহ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ড. মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার রাজশাহী বিভাগ। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে  সুজানগর উপজেলা পরিষদে উপস্থিত হলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার রাজশাহী বিভাগ কে ফুলেল শুভেচ্ছা জানান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

এ সময় স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.