মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাণীনগরে আ’লীগের বর্ধিত সভা
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
রাণীনগর বিলগাজনা স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ও রাণীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর রহমান প্রমুখ।
সভায় সুজানগর উপজেলা ও রাণীনগন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments