সুজানগরে অবৈধ বালুর স্তুপ প্রকাশ্য নিলামে বিক্রি
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় সোমবার (২৭ জানুয়ারী) জব্দকৃত ১২টি অবৈধ বালু স্তূপ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে ১টি, মানিকহাট ইউনিয়নের মালিফাতে ২টি এবং নাজিরগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর, বরখাপুর, হাসামপুর ও বুলচন্দ্রপুর এলাকার ৯টি সহ মোট ১২ টি অবৈধ বালুর স্তুপ সর্বমোট ২২লক্ষ ৩০হাজার ৮‘শ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
এদিন পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দকৃত বালুর স্তূপ প্রকাশ্য নিলাম আহবান করা হয়। আর নিলামে অংশগ্রহনকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের কাছে ওই বালু বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) রওশন আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল,মাহবুব হাসান, রিফাত ও নাজমুস সাদাত রত্ন উপস্থিত ছিলেন।




No comments