সুজানগরের বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগর উপজেলার জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়, মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিনাখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ।
অনুষ্ঠানগুলোতে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান ফকির, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





No comments