সুজানগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব ।
এ সময় তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান ফকির, প্রধান শিক্ষক হাবিবুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





No comments