ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

হাজী অজেল আলী বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির  ছাত্র-ছাত্রীদের বরণ ও ২০২০ সালের  এস এস সি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিদ্যালয় চত্বরে অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান কামালের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।   

No comments

Powered by Blogger.