সুজানগরের স্বনামধন্য শিক্ষক শামছুর রহমান স্যার আর নেই, বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
এম এ আলিম রিপনঃ ঐতিহ্যবাহী সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি (গণিত) শিক্ষক শামছুর রহমান আর নেই। তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকাল ৫.১৫ মিনিটে তার নিজ বাড়ী উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহে.........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়ে,আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ জানান ১৯৭০ সালে শামছুর রহমান (বিএসসি) সহকারী শিক্ষক হিসাবে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর তিনি সিনিয়র সহকারী শিক্ষক এবং পরবর্তীতে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেন। এবং ২০০৭ সালে অবসর গ্রহন করেন।
এদিকে তার মৃত্যুর খবর সুজানগরে ছড়িয়ে পড়লে তার সহকর্মী, তার হাতে গড়ে উঠা শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১০ টায় তার দীর্ঘদিনের কর্মস্থল সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ এবং বাদ জুম্মা তার নিজ গ্রামের কামারদুলিয়া গোরস্থান মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে শামসুর রহমানের মৃত্যুতে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, প্রয়াত শামসুর রহমানের বন্ধু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড.আবুল হাশেম, রংপুর রেঞ্জর এসপি পদ মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, আব্দুল হাই,সুলতান প্রাং, আব্দুল কাদের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, কামাল হোসেন বিশ্বাস, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল, উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পদ্মা কলেজের প্রভাষক ফারুক-ই আজম, সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক ও পাবনা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম সুইট, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, হেলাল উদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, খন্দকার হারুন-উর রশিদ, আব্দুস সালাম, শহিদুর রহমান, উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করার পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।




No comments