ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

গোপালপুর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারী) সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক  এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব । 

এ সময় ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি জামিল হোসেন, সমাজসেবক শামীম সরদার ও প্রধান শিক্ষক জনাব আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে  ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

No comments

Powered by Blogger.