শিক্ষার্থীদের মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে -শাহীনুজ্জামান
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে তিনি আরো বলেন বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষে নিজেদের গড়ে তুলতে হবে।
আর এ জন্য প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুলতান প্রাং,আব্দুল হাই,তোফাজ্জল হোসেন তোফা,পাবনা জেলা কৃষকলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোস্তফা জামাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক ও ফেরদৌস আলম ফিরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফরিদা খাতুন,লিয়াকত আলী, সমাজ সেবক হেদায়েতুল্লাহ ডাবলু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগ নেতা জায়দুল হক জনি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীমা নাছরিন, শাহনাজ আক্তার, কামরুন্নাহার, জান্নাতুল ফেরদৌস, শামীমা নাসরিন, আব্দুল আলিম, মাহফুজা খাতুন, রোকনুজ্জামান, রুমা পারভিন, জিয়াসমিন আক্তার রুনা, কোরবান আলী ও অফিস স্টাফ চন্দন কুমার প্রমুখ।




No comments