সুজানগরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিধান চন্দ্র ও আজিজুর রহমান প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক,চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যািলয়ের প্রধান শিক্ষক নবাব আলী, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




No comments