মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সাগরকান্দিতে আ’লীগের বর্ধিত সভা
এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন চৌধরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, যুগ্ন সম্পাদক শাহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা যুবলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
সভায় সুজানগর উপজেলা ও সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments