ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

দুলাই ও চিনাখড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয় এবং চিনাখড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারী) দুলাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এবং চিনাখড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

পরে চিনাখড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায়  ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। 

এছাড়া একই দিনে দুলাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ  আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও  প্রাক্তন শিক্ষক আব্দুল গফুর। 

এর আগে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  ও বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল ।স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনছার আলী।

No comments

Powered by Blogger.