ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

বর্ষীয়ান জননেতা ওয়াজ উদ্দিন খানের মৃত্যুতে সুজানগর আ’লীগের শোক জ্ঞাপন


এম এ আলিম রিপনঃ  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, পাবনা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য,বর্ষীয়ান জননেতা ওয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,সুজানগর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন শোক জ্ঞাপন করার পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া সুজানগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সাধারণ সম্পাদক শেখ মিলন,উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি সরদার রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের পক্ষ থেকে সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার সহ সুজানগরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে শুক্রবার সকাল নয়টায় পাবনা শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, পরিবহন শ্রমিকসহ সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে বাসভবনে একনজর দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, বিএনপি, পরিবহন নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ।
মরহুমের পারিবারিক সুত্রে জানাযায় শনিবার(০১ ফেব্রয়ারী বেলা ১১টায় চাটমোহর বালুচর মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নেয়া হবে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি শেষে পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর ২টায় হবে দ্বিতীয় ও শেষ জানাযা নামাজ। জানাযা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। তারপর সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত: পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামে ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ওয়াজি উদ্দিন খান। ভূট্টা আন্দোলন, গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে তার ছিল অনন্য ভূমিকা। ১৯৭২ সালে তিনি পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়ে এখনও পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করছেন। 

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ২৫ বছর। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে ওয়াজি উদ্দিন খান পাবনা-০৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর জাতীয় পরিষদের সভাপতি নির্বাচিত হন ১৯৯৬ সালে। 

এফপিএবি এর আজীবন সদস্য ওয়াজী উদ্দিন খান ১৯৮২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উক্ত সমিতির পাবনা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে জেলার ক্রীড়া ক্ষেত্রকে উজ্জীবিত করে রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৭৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতির দায়িত্ব পালন করেন। 

No comments

Powered by Blogger.