ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ইসলামী ব্যাংকের উদ্যোগে ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন শুরু


এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ইসলামী ব্যাংক এসএম/ই কৃষি শাখার উদ্যোগে ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ১ ফেব্রয়ারী-১ মার্চ ২০২০ শুরু হয়েছে । শনিবার(০১ ফেব্রয়ারী) সুজানগর  পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী কলেজে এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিঃ এর (এফএভিপি) ও  সুজানগর শাখার  ব্যবস্থাপক মোঃ রাশেদুল হক। 

নিজাম উদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল,আবুল হাশেম,খলিলুর রহমান,মোখলেছুর রহমান, ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনছার আলী, ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী, জালাল উদ্দিন ও মাহবুব আলম প্রমুখ। 

এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার (অপারেশন) শফিকুর রহমান।অনুষ্ঠানে ব্যাংকটির সুজানগর শাখার অন্যান্য কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আধুনিক সেবার বিশ্বের ইসলামী ব্যাংক শীর্ষে উল্লেখ করে বক্তারা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষকে  ইসলামী ব্যাংক পরিবারের একজন সদস্য হয়ে সকল ধরণের সুযোগ সুবিধা গ্রহন করার আহ্বান জানান। 

উল্লেখ্য ১ ফেব্রয়ারী থেকে শুরু হওয়া ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চলবে  আগামী ১ মার্চ ২০২০ পর্যন্ত।

No comments

Powered by Blogger.