ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের ইউএনও সুজিৎ দেবনাথ সহ ৭ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান


এম এ আলিম রিপন/শরিফুল ইসলামঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৭ কর্মকর্তা কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । 

সোমবার (১৭ ফেব্রয়ারী) উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা  পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ সেলিম মোরশেদ, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন,মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,বীর মুক্তিযোদ্ধা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য  সুজানগর থেকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার  ইউ এন ও হিসাবে তাকে বদলী করা হয় এবং সুজানগর উপজেলায় নতুন ইউ এন ও হিসাবে যোগদান করবেন নাটোর নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাকিব-আল-রাব্বি। এদিকে সুজানগর উপজেলায় গত ০২-৪ ২০১৮ ইং তারিখ ইউ এন ও হিসাবে সুজিৎ দেবনাথ যোগদান করার পর থেকেই তার কর্ম দক্ষতা  ও ন্যায় নিষ্ঠার সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। 

সদা মিষ্টিভাষী এ উপজেলা নির্বাহী অফিসার সুজানগরে দায়িত্ব পালনকালে বিশেষ করে উপজেলা পরিষদ চত্বর সুসজ্জিতকরণ করায় সুজানগরবাসী তাকে যুগযুগ ধরে মনে রাখবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

সুজানগর উপজেলার বিদায়ী ইউএনও সুজিৎ দেবনাথ তার বক্তব্যে বলেন আমি যেখানেই থাকিনা কেন সুজানগরের কথা আমার সবসময় মনে থাকবে আর আগামীতে ও যেন তিনি ন্যায় নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য উপস্থিত সকলের সহ সুজানগরবাসীর আন্তরিক দোয়া কামনা করেন। শেষে সুজানগর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী সুজানগর উপজেলা নির্বাহী অফিসারকে সম্মননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় । 

এ ছাড়া একইদিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রানুয়ারা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সামছুল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৭ জন কর্মকর্তাকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.